• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পটুয়াখালী
  • গলাচিপা

এসিআরের নম্বর কারসাজি, ৬ ভূমি কর্মকর্তার বেতন-পদোন্নতি আটকাল

বরিশাল প্রতিনিধি
  ২০ আগস্ট ২০২৬, ১৯:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর)–এর নম্বর অনুমোদন ছাড়াই পরিবর্তনের অভিযোগ প্রমাণিত হওয়ায় পটুয়াখালীর ছয় উপসহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শাস্তির মেয়াদে তাঁদের বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ থাকবে এবং পদোন্নতির জন্যও বিবেচিত হবেন না।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শাস্তিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন ভূমি অফিসের তানিয়া আক্তার মুক্তা, একই উপজেলার গলাচিপা ইউনিয়নের আ ন ম মুরাদুল ইসলাম, পটুয়াখালী সদর উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মংলাতেন, বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের মো. আল কাইয়ুম, রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মো. আবু জাফর এবং দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের মো. তারিকুল ইসলাম।

বরিশাল বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ও সহকারী কমিশনার তালুকদার মো. ইনতেজার বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধি অনুযায়ী বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ তাঁদের শাস্তি দিয়েছেন।

বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, ছয় কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন বছরের এসিআরে প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তার দেওয়া নম্বর অনুমোদন ছাড়াই পরিবর্তনের অভিযোগ ওঠে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

শাস্তি হিসেবে ছয় কর্মকর্তার ২০২৮ সালের জুন পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ থাকবে। একই সঙ্গে শাস্তির মেয়াদে তাঁরা কোনো পদোন্নতির জন্য বিবেচিত হবেন না। তাঁদের সার্ভিস বইয়েও শাস্তির আদেশ লিপিবদ্ধ করা হবে।

বিভাগীয় প্রশাসন জানিয়েছে, এসিআরের নম্বর অনুমোদন ছাড়া পরিবর্তন সরকারি কর্মচারীদের দায়িত্ব ও শৃঙ্খলা–সংক্রান্ত বিধির লঙ্ঘন। বিভাগীয় তদন্তে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বুড়িভৈরবের ভাঙন রোধে শেখহাটিতে মানববন্ধন

ডামুড্যায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

বিয়ের কথা বলে আম বাগানে নিয়ে পুড়িয়ে মারার অভিযোগ

লক্ষ্মীপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম বা বিধিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ উঠলে তা তদন্ত করে দেখা হয়। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। ছয় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা সরকারি দপ্তরে শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করার অংশ।

এমএম/

  • বার্ষিক গোপনীয় প্রতিবেদন
  • ভূমি কর্মকর্তা
  • কারসাজি
এ সম্পর্কিত আরও খবর
দায়িত্বে অবহেলার অভিযোগে নলছিটিতে দুই ভূমি কর্মকর্তাকে শোকজ, কানুনগো বদলি
দায়িত্বে অবহেলার অভিযোগে নলছিটিতে দুই ভূমি কর্মকর্তাকে শোকজ, কানুনগো বদলি
ঘুষ কাণ্ডে সহকারী ভূমি কর্মকর্তা বদলি, সিদ্ধান্ত নিয়ে সমালোচনা
ঘুষ কাণ্ডে সহকারী ভূমি কর্মকর্তা বদলি, সিদ্ধান্ত নিয়ে সমালোচনা
ব্যবসায়ীরা কারসাজি করে গ্যাসের দাম বাড়িয়েছে: জ্বালানি উপদেষ্টা
ব্যবসায়ীরা কারসাজি করে গ্যাসের দাম বাড়িয়েছে: জ্বালানি উপদেষ্টা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।